স্টেশনে পড়ে থাকা ট্রলি খুলতেই উদ্ধার অর্ধগলিত মুণ্ডবিহীন দেহ, বাংলাদেশি যুবতীর হাতে খুন অসমের যুবক
১০ জুন : চেন্নাইয়ের পেরাম্বুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি নীল রঙের ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় এক যাত্রী রেল পুলিশকে খবর দেন। ঘটনাটি গত ৫ জুনের। ট্রলি ব্যাগটি খুলতেই উদ্ধার হয় একটি অর্ধগলিত মুণ্ডবিহীন মৃতদেহ। সঙ্গে সঙ্গেই চেন্নাই পুলিশ তদন্ত শুরু করে। রেলস্টেশনের আশপাশের প্রায় ১,০০০টি সিসিটিভি ফুটেজ…
