মাতৃভূমি কাপ : জুনিয়াসের গোলে দ্বিতীয় রাউন্ডে মোহনখাল

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপ ফুটবলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিলো আরমান ফার্ণিচার এফসি মোহনখাল। শুক্রবার তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ ঝানুখাল এফসি দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় মোহনখাল এফসি।

এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে টানটান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ ছিল গোল শূণ্য। বল দখলের লড়াইয়ে দু’টি দলের মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দিতা। প্রথমার্ধ গোল শূণ্য থাকায় দ্বিতীয়ার্ধের লড়াই ছিল টানটান উত্তেজনাপূর্ণ ও জমজমাট। তবে দ্বিতীয়ার্ধে আরমান ফার্ণিচার এফসি মোহনখাল লিড পেয়ে যায়। গোল করেন জুনিয়াস খেলার ৪৮ মিনিটে। অপরদিকে সমতায় ফিরতে মরণকামড় দিয়ে ঝাঁপিয়ে পড়ে ঝানুখাল এফসি, তবে কোন গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত জুনিয়াসের একমাত্র গোলেই বাজিমাত করে মোহনখাল, ম্যাচ জিতে নেয় ১-০ গোলে। 

এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুই, তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথিদ্বয় সমাজসেবী হরদীপ দাস ও সুধীর কান্ত দাস। খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মণ ও নুংশিতম্বী সিংহ। শনিবার ‘বি’ গ্রুপের তৃতীয় খেলায় মুখোমুখি হবে বেকিরপার এফসি ও দাইবরলাং জামিরখাল এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *