শিলচর স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সমিতির গুরুত্বপূর্ণ সভা
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : শিলচর স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সমিতির এক গুরুত্বপূর্ণ সভা শনিবার সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব ক্লাব হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায়। সভায় ক্লাবের সাংগঠনিক, প্রশাসনিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। সভার শুরুতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পেশ…
