পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার স্বামী

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : রঙ্গিয়ায় অবৈধ সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রঙ্গিয়ার বঢ়মপুর এলাকার হাটবজালিতে।

নিহত মহিলার নাম সাহিদা বেগম। অভিযোগ অনুযায়ী, পারিবারিক অশান্তি ও স্ত্রীর অবৈধ সম্পর্কের সন্দেহের জেরে স্বামী তকছেদ আলি ধারালো দা দিয়ে সাহিদা বেগমের ওপর হামলা চালান। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে রঙ্গিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত স্বামী তকছেদ আলিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের পেছনে স্ত্রীর অবৈধ সম্পর্কের সন্দেহের বিষয়টি উঠে এলেও, প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। একই সঙ্গে ঘটনাটি কীভাবে ঘটল এবং হত্যার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *