হোটেলে তরুণীকে গলা কেটে হত্যা, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, গ্রেফতার
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : রঙ্গিয়ায় এক তরুণীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। রঙ্গিয়া রেল স্টেশনের কাছের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে নিহত তরুণীর দেহ। ঘটনার পর অভিযুক্ত যুবক আত্মহত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম মালা নী।…
