গুয়াহাটি বিমানবন্দরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে স্বাগত জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ জুন : বিশেষ কর্মসূচিতে অংশ নিতে অসমে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি বিমানবন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

এ দিকে, এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চল তথা ‘অষ্টলক্ষ্মী’র মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং উন্নয়নের অগ্রযাত্রায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করতে তিনি ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এবারের উত্তর-পূর্বাঞ্চল সফরও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তা হবে ফলপ্রসূ ও স্মরণীয় হয়ে থাকবে বলে আশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *