শিলচর বাইপাসে হেরোইন উদ্ধার, আটক ১

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মে : নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। রবিবার শিলচর বাইপাস সংলগ্ন এলাকায় শিলচরের দিকে আসা একটি বোলেরো গাড়ি (এমজেড০১ এফ ৯৮১২) আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৮টি সাবানের কৌটায় লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে। পাশাপাশি পুলিশ সাহারুল ইসলাম লস্কর (২৩) নামে যুবককে আটক করেছে।

সাহারুল ধলাই থানার অন্তর্গত বিদ্যারতনপুর এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় ৯০ গ্রাম বলে জানানো হয়েছে। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকারও বেশি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

ঘটনার পর আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাছাড় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *