পিএনসি, কলকাতা।
২৪ মে : প্রাচ্যতত্ত্ববিদ তথা দেশের পঞ্চম আইএএস অফিসার পণ্ডিত আনন্দরাম বরুয়ার ১৭৬তম জন্মজয়ন্তী মর্যাদা পূর্ণভাবে উদযাপন করা হয়। অসম সোসিও লিটারেরি ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বালীগঞ্জ চত্বরে অবস্থিত অতিথি শালায় আয়োজিত এই কার্য সূচীর আয়োজন করা হয়।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তি ও কৃষি বিভাগের সচিব অমিত রায় এবং প্রশাসনিক বিভাগের সচিব সুব্রত কর্মকার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন বক্তা আনন্দরাম বরুয়ার বর্ণময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বালীগঞ্জ চত্বরে পণ্ডিত আনন্দরাম বরুয়ার একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয় এবং এবিষয়ে অসম সরকারের কাছ থেকে সাহায্য কামনা করা হয়।



