শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সহজে জয়লাভ করল মাছখাল এফসি।শুক্রবার পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে ৪-০ গোলে তারা হারায় বাঁশখাল-কে। ম্যাচে দুটি করে গোল করেন মাছখাল এফসির হিলিনি লাকুনা ও রিবাকামি লাকুনা। হিলিনি ১০ মিনিটে প্রথম গোল এবং ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করেন। এছাড়াও রিবাকামি লাকুনা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ১৩ ও ২৫ মিনিটে দু’টি গোল করেন এবং দলের জয় নিশ্চিত করেন।
দু’টি গোলসহ অসামান্য পারফরম্যান্সের জন্য রিবাকামি লাকুনাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। পুরস্কার প্রদান করেন টিটু লস্কর, হিরামনি চৌধুরী এবং রাকিব হোসেন বড়ভূইয়া। এ দিন ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, হিরামনি চৌধুরী, রাকিব হোসেন বড়ভূইয়া। আগামীকাল কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না। আগামী ২৪ মে মুখোমুখি হবে সোনাই টাউন একাদশ ও বাগপুর এফসি।



