প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : নয়াদিল্লিতে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাক্ষাৎকালে তিনি অসমে এনডিএ ৩.০ সরকারের অধীনে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত উদ্যোগ ও ইতিবাচক সূচনার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রের ধারাবাহিক সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামী দিনগুলোতেও অসমের সার্বিক অগ্রগতির স্বার্থে প্রধানমন্ত্রীর আশীর্বাদ, দিকনির্দেশনা ও সমর্থন কামনা করেছেন।

সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *