বাস দুর্ঘটনার পর পড়ুয়াদের দ্রুত চিকিৎসা সহায়তা আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : নাগাল্যান্ডের তুয়েনসাং জেলার চারে টাউনের আয়রন ব্রিজের কাছে একটি বাস দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে আসাম রাইফেলস। দুর্ঘটনায় সেন্ট ক্রিস্ট কিংস স্কুল, লংখিমের বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়।

জানা গেছে, বুধবার পড়ুয়াদের নিয়ে বাসটি মোককচুংয়ের দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন আসাম রাইফেলসের জওয়ানরা। তাঁরা আহত পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সহায়তা দেন। পাশাপাশি আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থাও করা হয়।
এই ঘটনায় জরুরি পরিস্থিতিতে আসাম রাইফেলসের দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তার প্রশংসা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *