বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মণিপুরের নোনি জেলায় শনিবার ভোরে NSCN-IM এবং ZUF-J-এর ক্যাডারদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক খবরে দাবি করা হয়েছে, সংঘর্ষে ZUF-J-এর পক্ষের অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতদের এই সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, সর্বশেষ আপডেটে দাবি করা হয়েছে, IT Road-এর কাছে সশস্ত্র হামলায় এক গ্রামপ্রধানসহ লিয়াংমাই নাগা সম্প্রদায়ের কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলাটি কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, চাওয়াংকিনিং এলাকায় রসদ বহনকারী একটি সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়েছিল বলেও খবর পাওয়া গেছে। ওই রসদ কুকি গ্রামবাসীদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করা হয়েছে।



