শহিদ জওয়ানের আর্থিক সহায়তার চেক ঘিরে বিতর্ক, শ্রাদ্ধের আগেই বাড়ি ছাড়লেন স্ত্রী

Spread the news

১৯ জুন : অসমের যোরহাটে সংঘটিত বিমান দুর্ঘটনায় শহিদ হন বিহারের ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার। তাঁর মৃত্যুর পর ব্যক্তিগত জীবনকে ঘিরে এক নতুন বিতর্ক সামনে এসেছে।
অভিযোগ উঠেছে, শুভম কুমার ও শ্রেয়া রায় নামে এক তরুণী গোপনে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যদিও তাঁদের বিয়ে সামাজিকভাবে সম্পন্ন হয়নি বলে পরিবারের দাবি।

শহিদ জওয়ানের মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে প্রদত্ত ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন শ্রেয়া রায়। তবে অভিযোগ, চেক গ্রহণের পর স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হওয়ার আগেই তিনি পিতৃগৃহে ফিরে যান। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা ও বিতর্ক।
এ প্রসঙ্গে শুভম কুমারের বাবা অমরেন্দ্র শর্মা গভীর আক্ষেপ প্রকাশ করে বলেন, “আইনগতভাবে তিনি অর্থের দাবিদার হতে পারেন। কিন্তু একজন স্ত্রী এবং পরিবারের সদস্য হিসেবে তাঁর কিছু নৈতিক দায়িত্বও ছিল, যা পালন করা উচিত ছিল।”

শহিদ ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যুর পর তাঁর স্ত্রীকে ঘিরে ওঠা এই বিতর্ক বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *