এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত গাড়িতে আগুনে পুড়ে মৃত ৫
৩০ এপ্রিল : মুম্বই এক্সপ্রেসওয়েতে বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। রাজস্থানের আলওয়ার জেলার লক্ষ্মণগড় থানা এলাকার মৌজপুরের কাছে একটি চলন্ত গাড়িতে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করায় গাড়ির ভিতরে থাকা পাঁচজন জীবন্ত দগ্ধ হন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা সকলেই একই পরিবারের সদস্য এবং মধ্যপ্রদেশের শেওপুর জেলার চেইনপুরা…
