পিৎজ়া ডেলিভারির জন্য ডেকে বিদেশের মাটিতে ভারতীয় যুবককে খুন

৭ জুন : পিৎজ়া ডেলিভারি করতে গিয়ে আমেরিকার ফিলাডেলফিয়ায় খুন ভারতীয় যুবক। গুলি করে হত্যা করা হয়েছে তাঁকে। ২৮ বছর বয়সি ওই যুবকের নাম অংশুল কুঞ্চা। তেলঙ্গনার ছেলে তিনি। ফিলাডেলফিয়ার একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। পার্ট টাইম জব হিসেবে পিৎজ়া ডেলিভারি করতেন অংশুল। পরিবারের সন্দেহ, ওই পিৎজ়ার অর্ডারটি অংশুলকে খুনের ফাঁদ ছিল। অর্থাৎ ভুয়ো…

Read More

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

৭ জুন : ফের আমজনতার হেঁশেলে কোপ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অগ্নিমূল্যের দোহাই দিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (Cooking Gas)। আজ থেকে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা (Domestic LPG Price Hike)। গত তিন মাসে এটি দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি, যা মধ্যবিত্তের পকেটে বড়সড়ো টান ফেলতে চলেছে। সেই সঙ্গে ৫ কেজির ছোট সিলিন্ডারের…

Read More

কলকাতায় মেট্রোতে যাত্রীদের সঙ্গে আলাপচারিতা মন্ত্রী বৈষ্ণবের

পিএনসি, কলকাতা।৬ জুন : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার কলকাতা সফরের সময় সহযাত্রীদের সঙ্গে আলাপচারিতা এবং মেট্রো পরিষেবা সম্পর্কে তাঁদের মতামত জানতে জয় হিন্দ স্টেশন থেকে নোয়াপাড়া স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করেন। মন্ত্রী মেট্রো স্টেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গেও দেখা করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেন। আলাপচারিতার সময় পরিচ্ছন্নতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন। কোনও নির্ধারিত…

Read More

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি; আন্দোলনে যোগ সোনম ওয়াংচুকের

৬ জুন : নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে সোশ্যাল মিডিয়াভিত্তিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার নয়াদিল্লির জন্তর মন্তরে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন বিশিষ্ট সমাজকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি কর্মসূচিতে যোগ দেন এবং শিক্ষাব্যবস্থায়…

Read More

লন্ডনে প্রধান বিচারপতির বক্তৃতায় বাধা, ‘অশোভন আচরণ’ বলে নিন্দা ভারতের

৬ জুন : লন্ডনে ‘হেনস্তা’র শিকার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। গোটা ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবার বিষয়টি নিয়ে নিন্দায় সরব হল নয়াদিল্লি। ভারত সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের আচরণ অশোভনীয়। ৪ জুন লন্ডনের বির্কবেক কলেজে ‘Artificial Intelligence and International Law’ বিষয়ে বক্তৃতা দেন প্রধান বিচারপতি। বক্তব্যের পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকা একজন…

Read More

পদোন্নতির ইন্টারভিউয়ের দিনই মর্মান্তিক পরিণতি! দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার রহস্যমৃত্যু

৬ জুন : দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর বসুন্ধরা এনক্লেভ এলাকায়। যে দিন কেরিয়ারের একটি বড় ধাপ পেরোনোর কথা ছিল, সে দিনই ফ্ল্যাটের মেঝে থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপিকার নিথর দেহ। মৃত দেবস্মিতা পাল শিবাজি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ছিলেন। বৃহস্পতিবার অর্থাৎ ৪ জুন তাঁর একটি পদোন্নতির ইন্টারভিউ…

Read More

বহরমপুর আসন নিয়ে জল্পনা, মমতাকে না বললেন ইউসুফ, ব্যর্থ সৌরভও

৬ জুন : পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে বহরমপুর লোকসভা কেন্দ্রকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখতে বহরমপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন বহরমপুরের বর্তমান সাংসদ ইউসুফ পাঠান।…

Read More

হাতে আম্বেদকরের আত্মজীবনী, দিল্লিতে পা রাখলেন অভিজিৎ ! অনুমতি নিয়েই পথে নামছে সিজেপি

৬ জুন : নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভের অনুমতি চেয়েছিল ককরোচ জনতা পার্টি। আত্মপ্রকাশের পর কয়েকদিনেই সোশ্যাল মিডিয়া জুড়ে জনপ্রিয় হয়ে গিয়েছে এই পার্টি। এদিন, প্রথম বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাঁদের। আর সিজেপিকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে। শনিবার সকালে রাজধানীর যন্তর মন্তরে এই প্রতিবাদ…

Read More

দপ্তর বণ্টন নিয়ে অসন্তোষ, পদত্যাগ কর্নাটকের মন্ত্রীর

৬ জুন : সদ্যই কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডিকে শিবকুমার। গঠন করেন নতুন মন্ত্রিসভাও। তবে দায়িত্ব নেওয়ার শুরুতেই ধাক্কা খেলেন শিবকুমার। পদত্যাগ করেন সেই রাজ্যের এক মন্ত্রী। দপ্তর বণ্টন নিয়ে অসন্তুষ্ট হয়েই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন রামলিঙ্গা রেড্ডি (Ramalinga Reddy)। শুক্রবারই পদত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, দপ্তর বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আরও কয়েক…

Read More

জ্বলছে হোটেল, জতুগৃহে প্রাণ রক্ষায় এগিয়ে এসেছিলেন ওঁরা, চিনে নিন দিল্লির ‘দেবদূত’-দের

৫ জুন : চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে দিল্লির মালব্য নগরের অভিজাত হোটেল। জানলার পাশে দাঁড়িয়ে আর্তচিৎকার করছেন আটকে পড়া মানুষগুলো। তাঁদের বাঁচাতে দ্বিতীয় কোনও চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়েছিলেন ওঁরা। কেউ নিজের লাখ লাখ টাকার ম্যাট্রেস নির্দ্বিধায় রাস্তায় বিছিয়ে দিয়েছেন তো কেউ আবার নিজের জীবনের পরোয়া না করে একের পর এক আহতদের রক্ষা…

Read More