বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে ৪২টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় ২০, ২১ ও ৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।
কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছেন ১ নম্বর ওয়ার্ডে নাজমিন সুলতানা বড়ভূইয়া, ২ নম্বরে সাহিন আখতার মজুমদার, ৩ নম্বরে ঝুমা দাস, ৪ নম্বরে সুস্মিতা দাস, ৫ নম্বরে রাহুল দাস, ৬ নম্বরে রঞ্জিত দেবনাথ, ৭ নম্বরে রাধা দাস, ৮ নম্বরে বন্দিতা ত্রিবেদী, ৯ নম্বরে অমলেন্দু দে, ১০ নম্বরে রিঙ্কুরানি দাস, ১১ নম্বরে জোহ বারিক, ১২ নম্বরে মৌসুমি দাস, ১৩ নম্বরে বিনয় কৃষ্ণ দাস, ১৪ নম্বরে জয়া বর্ধন, ১৫ নম্বরে নিরুপমা সিংহ, ১৬ নম্বরে নাজির হোসেন লস্কর, ১৭ নম্বরে সালমা বেগম লস্কর, ১৮ নম্বরে তপস দাস এবং ১৯ নম্বরে পায়েল দাস।
এছাড়া ২২ নম্বর ওয়ার্ডে অঞ্জনা দে, ২৩ নম্বরে মৌমিতা পাল, ২৪ নম্বরে নুরিশা বেগম, ২৫ নম্বরে লাকি বেগম মজুমদার, ২৬ নম্বরে হায়দার হোসেন লস্কর, ২৭ নম্বরে সুস্মিতা দাস, ২৮ নম্বরে প্রতিমা দত্ত, ২৯ নম্বরে সঞ্চিতা আচার্য, ৩০ নম্বরে সাক্ষী ব্যাঙ্ক, ৩১ নম্বরে জয় দাস গুপ্ত, ৩২ নম্বরে কল্পনা সিনহা, ৩৩ নম্বরে প্রিয়াঙ্কা ধর, ৩৫ নম্বরে আলিনা রায়, ৩৬ নম্বরে জয়তী ভট্টাচার্য, ৩৭ নম্বরে রিয়া পাল, ৩৮ নম্বরে দেবাশিস দাস, ৩৯ নম্বরে তপন দাস, ৪০ নম্বরে হাকিম উদ্দিন লস্কর, ৪১ নম্বরে রাজশ্রী গোয়ালা এবং ৪২ নম্বরে পাপ্পু যাদবকে প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে, ২০, ২১ ও ৩৪ নম্বর ওয়ার্ডে এখনও প্রার্থী ঘোষণা করেনি দল। ফলে ওই তিনটি ওয়ার্ড নিয়ে কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও অসম্পূর্ণ রয়েছে।



