বিধানসভায় প্রকাশিত তথ্য: অসমে নথিভুক্ত বেকার ১৫.৪৩ লক্ষ, স্নাতক-স্নাতকোত্তর মিলিয়ে ৭.৬৫ লক্ষেরও বেশি
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসমে বর্তমানে নথিভুক্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৩৫০ জনে। মঙ্গলবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক রেকিবুদ্দিন আহম cmদের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য তুলে ধরেন দক্ষতা, নিয়োগ ও উদ্যোগমন্ত্রী প্রশান্ত ফুকন। মন্ত্রী জানান, ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল ১৫,৮২,৯৮৭। এরপর থেকে প্রতি বছর…
