আছিমগঞ্জ তেমাথায় জাতীয় সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ জুলাই : শ্রীভূমি জেলার আছিমগঞ্জ তেমাথায় ৮ নম্বর অসম-ত্রিপুরা জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ভরে ছোট পুকুরের রূপ নিচ্ছে। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝা কঠিন হয়ে পড়ায় প্রতিদিন জীবনের…

Read More

শিলচরে নারী পাচার ও দেহব্যবসার অভিযোগে পলাতক দুই স্পা-মালিক গ্রেপ্তার

রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১২ জুলাই : শিলচরে নারী পাচার চক্র পরিচালনা ও দেহব্যবসার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন রোহিত দেবনাথ এবং রূপালি দাস। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, শনিবার রাতে শিলচর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের দাবি,…

Read More

বিবাহবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগ, শিলচরে লায়ন্স ইন্টারন্যাশনালের ‘হাঙ্গার রিলিফ প্রোগ্রাম’

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১২ জুলাই : মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শিলচরে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনালের জোন-১৫-এর উদ্যোগে ‘হাঙ্গার রিলিফ প্রোগ্রাম’। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মনোজ ভাজাঙ্কা ও ফার্স্ট লেডি লায়ন প্রীতি ভাজাঙ্কার বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি শিলচরের সেন্ট্রাল রোডস্থিত নবাব রেস্তোরাঁয় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। জোন-১৫-এর জোন চেয়ারপার্সন লায়ন অঞ্জনা…

Read More

অবসরপ্রাপ্ত শিক্ষক সরোজকুমার পাল আর নেই, শোকস্তব্ধ এলাকা

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১২ জুলাই : অবসরপ্রাপ্ত শিক্ষক তথা এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সরোজকুমার পাল আর নেই। রবিবার ভোর ৪-০৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর প্রয়াণের খবরে পরিবার-পরিজনের পাশাপাশি পরিচিত মহল ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতার মহান পেশার সঙ্গে যুক্ত থেকে সরোজ কুমার পাল সমাজে…

Read More

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে নায়ক জুড বেলিংহ্যাম

১২ জুলাই : ‘ইটস কামিং হোম’—বিশ্বকাপ ট্রফির স্বপ্নে আবারও উচ্ছ্বসিত গোটা ইংল্যান্ড। দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান হবে কি না, তার উত্তর মিলবে আগামী দিনগুলোতে। তবে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও একধাপ কাছে পৌঁছে গেছে থ্রি লায়ন্সরা। মিয়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও জুড বেলিংহ্যামের জোড়া গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়…

Read More

মাদকবিরোধী অভিযানে বাজারিছড়ায় যুবক আটক, উদ্ধার মাদক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১১ জুলাই: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল বাজারিছড়া থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাজারিছড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের কাছ থেকে সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে নজরদারি চালানো…

Read More

শ্রীভূমিতে প্রধানমন্ত্রী তফসিলি জাতির সার্বিক উন্নয়ন প্রকল্পের অনুদান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জুলাই : তফসিলি জাতিভুক্ত মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও জীবিকার প্রসারের লক্ষ্যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী তফসিলি জাতির সার্বিক উন্নয়ন প্রকল্প (PM-AJAY)-এর আওতায় শনিবার শ্রীভূমিতে ৪৫৭ জন মহিলার হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (DMMU), শ্রীভূমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের ১৫ সদস্যের নয়া কমিটি

বরাক তরঙ্গ, ১২ জুলাই : শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমে ১৫ সদস্যের নয়া কমিটি গঠন করা হল। সম্প্রতি সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে সংস্থার সংবিধান অনুযায়ী আগামী তিন বছরের জন্য ১৫ জনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি আবাসিক সুব্যবস্থা ও সেবাপরায়ণতার প্রতি বিশেষভাবে মনোযোগী থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন…

Read More

রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের ৯ম ইনস্টলেশন অনুষ্ঠান, সভাপতি মনোজ, সম্পাদক রোহন

বরাক তরঙ্গ, ১১ জুলাই : রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর অন্তর্গত রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের ৯ম ইনস্টলেশন অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় সদরঘাট রোডের নীর ব্যাঙ্কুয়েট হল, বরাক ভিউ রেসিডেন্সিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৬-২৭ রোটারি বর্ষের জন্য নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মনোজ কুমার জৈনের নেতৃত্বে নতুন পরিচালন সমিতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। সম্পাদক হিসেবে দায়িত্ব নেন…

Read More

নেতাজির অনুগামীদের ‘গুণ্ডা’ মন্তব্যের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১১ জুলাই: বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের একটি মন্তব্যকে ঘিরে শনিবার করিমগঞ্জ শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর করিমগঞ্জ জেলা কমিটি। শহরের পেট্রোল পাম্প এলাকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি সুজিত কুমার পাল নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। এরপর সংগঠনের কর্মী-সমর্থকরা বিভিন্ন…

Read More