ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে আসছেন অ্যান্ডি বার্নহ্যাম, পদত্যাগ করছেন কিয়ের স্টারমার

Spread the news

১৯ জুলাই : ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিয়ের স্টারমার। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় নেতৃত্বের দৌড়ে বার্নহ্যামের পক্ষে ৩৭৯ জন লেবার এমপি মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন স্টারমার। এরপর বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করবেন বার্নহ্যাম। দায়িত্ব গ্রহণ করলে গত এক দশকে তিনি হবেন ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী।

সেন্ট্রাল লন্ডনে লেবার পার্টির বিশেষ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে ধন্যবাদ জানান বার্নহ্যাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুত। একই সঙ্গে গত চার দশকের রাজনৈতিক ধারায় পরিবর্তনের অঙ্গীকার করে দলীয় বিভাজন দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নতুন লেবার নেতা।

অর্থনীতি নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন বার্নহ্যাম। ব্রিটেনে দীর্ঘদিনের মূল্যস্ফীতির জন্য সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের নীতির সমালোচনা করে তিনি জনসেবামূলক খাত জাতীয়করণের ইঙ্গিত দেন। তাঁর ভাষায়, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকলে মূল্যস্ফীতি, সরকারি ব্যয় এবং অর্থনীতির অন্যান্য খাত কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

এছাড়া নতুন আবাসন নির্মাণ, শিল্পাঞ্চল সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহ্যাম। তবে তাঁর মন্ত্রিসভায় কারা থাকবেন, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বর্তমান স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *