বড়খলায় বিয়ের দিনই অস্বাভাবিক মৃত্যু বরের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : বিয়ের আনন্দের মধ্যেই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এল বড়খলার চান্দপুর তৃতীয় খণ্ড বেলাকোনা এলাকায়। বিয়ের দিনই বরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। নিজের বিয়ের দিন রুহুল আলম চৌধুরী নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, সমর উদ্দিন চৌধুরীর ছেলে রুহুল আলমের বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। পরিবারের সদস্যরা কালাইনে কনের বাড়িতে গিয়ে নিকাহ সম্পন্ন করে ফিরে আসার পর কনের পরিবারের সদস্যদের বরবাড়িতে আসার কথা ছিল। এরই মধ্যে নিজের ঘরে ঢুকে পড়েন রুহুল। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বিক্রমপুর রামকমল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ড়িমু চৌধুরী হাসপাতালে পৌঁছান। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *