গান্ধী জয়ন্তীতে বন অধিকার আইনের অধীনে জমির পাট্টা বিতরণ হাইলাকান্দিতে
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২ অক্টোবর : সত্যাগ্রহ ও অহিংসার মহান বার্তাবাহক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার হাইলাকান্দির জেলা কমিশনারের সভা কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০০৬ সালের তফসিলি উপজাতি ও অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসীদের (বন অধিকারের স্বীকৃতি) আইন-এর অধীনে স্থানীয় ঐতিহ্যবাহী বনবাসী সম্প্রদায়ের মধ্যে জমির অধিকার স্বীকৃতিস্বরূপ পট্টা বিতরণ করা হয়। মহাত্মা গান্ধীর প্রতি…
