বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : সাঁতার কাটার সময় মাঝ নদীতে তলিয়ে গেল কিশোর। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে দক্ষিণ কৃ্ষ্ণপুরে বরাক নদীতে। জানা গেছে, দুই বন্ধুর সঙ্গে স্নান করতে যায় মকবুল হোসেনের বছর ১৬-র ছেলে সামন আহমদ।
এদিন দুপুরে তিন বন্ধু প্রথমে সাঁতার দিয়ে নদীর ওপারে যায়। সেখান ফেরার সময় তলিয়ে যায় সামন। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান পাওয়া যায়নি। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। তাঁরাও জোরদার তল্লাশি চালালেও খোঁজ পায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।





