শিলচরে রাজদীপের জয়ে ২৩ নম্বর ওয়ার্ডে উচ্ছ্বাস সমর্থকদের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মে : শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে নতুন রাজনৈতিক বার্তা দিলেন। সোমবার বিকেলে নির্বাচনের ফলাফল প্রকাশের পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এই জয়ে দলীয় শিবিরে আনন্দের জোয়ার নেমে আসে।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই শিলচর পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে (প্রাক্তন ১০ নম্বর ওয়ার্ড) উৎসবের আবহ তৈরি হয়। প্রাক্তন পৌর কমিশনার গোপীকা দেবের নেতৃত্বে সমর্থকরা ফটকা ফাটিয়ে, মিষ্টি বিতরণ করে এবং একে অপরকে শুভেচ্ছা জানিয়ে উল্লাসে মেতে ওঠেন।

পরবর্তীতে সমর্থকরা একটি বিজয় মিছিল বের করে ডাঃ রাজদীপ রায়ের বাসভবনের সামনে পৌঁছান। সেখানে আবারও ফটকা ফাটিয়ে ও মিষ্টি বিতরণ করে জয়ের আনন্দ ভাগ করে নেন তারা। গোটা এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে গোপীকা দেব বলেন, “ডাঃ রাজদীপ রায় রেকর্ড ব্যবধানে জয়লাভ করেছেন। এই জয় শুধুমাত্র একজন প্রার্থীর নয়, বরং শিলচরের প্রতিটি নাগরিকের—এটি উন্নয়নের জয়।”
রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল শিলচরে বিজেপির সাংগঠনিক শক্তি এবং উন্নয়নমুখী রাজনীতির প্রতি মানুষের আস্থারই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *