বিজয়ের পর দিসপুরে হিমন্তর সঙ্গে সাক্ষাৎ কমলাক্ষের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ মে : কাটিগড়া কেন্দ্র থেকে বিপুল জনসমর্থনে জয়লাভের পর দিসপুরে গিয়ে ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবারের এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে।

বিজয়ের পর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ গ্রহণ করে কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, এই জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কাটিগড়ার সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি বলেন, “এই বিজয় কাটিগড়ার প্রতিটি মানুষের। জনপ্রিয় মুখ্যমন্ত্রীর দিকনির্দেশনা, উন্নয়নমূলক ভাবনা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনের ফলেই এই সাফল্য এসেছে।”

তিনি আরও বলেন, বিজয়ের শংসাপত্র হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর মুহূর্তটি তাঁর রাজনৈতিক জীবনের এক গর্বের ও আবেগঘন অধ্যায়। কাটিগড়ার মানুষের উদ্দেশে তিনি উন্নয়ন, জনকল্যাণ এবং এলাকার সার্বিক অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি জানান, ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব ও পরামর্শ অনুযায়ী কেন্দ্রের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কাটিগড়ার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সূচনা বলেই মনে করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মার পছন্দের প্রার্থী হিসেবে কমলাক্ষ দে পুরকায়স্থের জয় স্থানীয় মানুষের মধ্যেও নতুন আশাবাদ ও প্রত্যাশার সঞ্চার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *