কুলিছড়ায় চুরি যাওয়া বাজারিছড়ার অটোর উদ্ধার, আটক চালক

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : অসম-মিজোরাম সীমান্তের কুলিছড়া সীমান্ত চৌকির সামনে পুলিশের তল্লাশিতে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক জাবেদ হোসেন বড়ভূইয়াকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিয়মিত তল্লাশির সময় এএস ১১ ইসি ৬৯৫১ নম্বরের একটি অটো সন্দেহের ভিত্তিতে থামিয়ে তল্লাশি চালান কর্তব্যরত পুলিশকর্মীরা। গাড়ির নথিপত্র পরীক্ষা করতে গিয়ে চেসিস নম্বরের সঙ্গে নিবন্ধন প্রমাণপত্রে উল্লেখিত তথ্যের অসঙ্গতি নজরে আসে পুলিশের। এরপর পুনরায় চেসিস নম্বর যাচাই করে দেখা যায়, অটোরিকশাটির প্রকৃত নিবন্ধন নম্বর এএস ১০ বিসি ৪১৩৫।

এ বিষয়ে চালক জাবেদ হোসেন বড়ভূইয়া সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে না পারায় তাঁকে অটোরিকশাসহ লাইলাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া অটোটি চুরির একটি মামলার সঙ্গে জড়িত। এ সংক্রান্ত একটি মামলা শ্রীভূমি জেলার বাজারিছড়া থানায় নথিভুক্ত রয়েছে।
পরে উদ্ধার হওয়া অটো ও আটক চালককে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বাজারিছড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *