বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : সম্প্রতি প্রবল বর্ষনে দক্ষিণ ধলাইয়ের একাধিক এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। এমতাবস্থায় শত শত পরিবার বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছেড়ে শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সপ্তগ্রাম ও আর্জানপুর অঞ্চল থেকে ১৩৯৪ নম্বর পশ্চিম সপ্তগ্রাম এলপি স্কুলে অস্থায়ী শরনার্থী শিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বণ্টন করলো দক্ষিণ কাছাড়ের রাজঘাট অঞ্চলের অগ্রগণ্য সামাজিক সংগঠন ‘বরাক গ্রিন মিশন এনজিও’ । এদিন সংগঠনের তরফে শরনার্থী শিবিরে আশ্রিত লোকেদের মধ্যে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি, লবণ, চাপাতা, দুধ, বিস্কুট ইত্যাদি বণ্টন করা হয়।
এদিন ‘বরাক গ্রিন মিশন এনজিও’-র এধরণের মানবিক উদ্যোগের ভূয়শী প্রশংসা করে সংস্থার সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট নাগরিক তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সাবিল হোসেন লস্কর। তিনি জানান, সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে দীর্ঘ দিন ধরে এই সংগঠন কাজ করছে। তিনি বরাক গ্রিন মিশন এনজিও-র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আক্তার হোসেন লস্কর, সম্পাদক সুদীপ বিশ্বাস, বিজেপি সংখ্যালঘু মোর্চার ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি ছাবিল হোসেন লস্কর, সংস্থার সদস্য আব্দুর রব বড়ভূইয়া, মনোজ কুমার পাণ্ডে, আমির হোসেন লস্কর প্রমুখ।



