শিক্ষক দিবসে তিন শিক্ষককে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ, ব্যতিক্রমী উদ্যোগ সমাজকর্মী বদর উদ্দিনের

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন দক্ষিণ কৃষ্ণপুরের সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়া। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে তিন প্রাক্তন শিক্ষককে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করলেন তিনি। শনিবার সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার এবং প্রাক্তন শিক্ষক সাজাম উদ্দিন বড়ভূইয়াকে সঙ্গে নিয়ে জাতীয় সড়কের পাশে দুটি বৃক্ষরোপণ করেন সমাজকর্মী বদর উদ্দিন। শিক্ষক দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।

এদিন সকালে প্রাক্তন শিক্ষক তথা সঙ্গীতশিল্পী সুজিতকুমার দাস (ফুলুদা)-কে সঙ্গে নিয়েও আরও একটি বৃক্ষরোপণ করেন বদর উদ্দিন বড়ভূইয়া। শিক্ষকদের সম্মান জানিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার বার্তা দেওয়ার এই উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *