বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : দুর্গম এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটেলিয়ন আসাম রাইফেলসের অসামরিক কার্যক্রমের অধীনে নুংবা ও থৌদাইজাং গ্রামের বাসিন্দাদের মধ্যে সৌরবাতি বিতরণ করে।

গ্রাম দু’টিতে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর অভাবের কারণে বাসিন্দাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, তার কথা বিবেচনা করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌরবাতি বিতরণের মূল উদ্দেশ্য হল আলোর একটি নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা, গ্রামের রাস্তাঘাটে দৃশ্যমানতা বৃদ্ধি করা এবং অন্ধকারের পর নিরাপদে যাতায়াতের সুবিধা প্রদান করা।

এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মহিলা, শিশু ও প্রবীণ ব্যক্তিরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এই উদ্যোগ পরিচ্ছন্ন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারকেও উৎসাহিত করবে। এর মাধ্যমে দুর্গম ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের ক্ষেত্রে অসম রাইফেলসের নিরন্তর দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে।



