নদীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই ছাত্র

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুলাই : নলবাড়ি জেলার চামতা এলাকার আমনিতে এক মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নদীতে স্নান করতে নেমে দুই ছাত্র নিখোঁজ হয়ে গেছে। জানা গেছে, বুঢ়াদিয়া নদীর প্রবল স্রোতে ভেসে যায় রূপম বর্মন ও নয়ন বর্মন নামে দুই কিশোর। ঘটনার পর থেকেই তাদের কোনও সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। সেই সময় হঠাৎ নদীর স্রোতে দুই কিশোর তলিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আমনির বাবা থান এলাকার নিকটে। খবর পেয়ে স্থানীয় মানুষ ও প্রশাসনের উদ্যোগে নিখোঁজ দুই কিশোরের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *