অসমে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসন বৃদ্ধি, মোট সংখ্যা বেড়ে ৮৩৯
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : চিকিৎসা বিজ্ঞানের ক্লিনিক্যাল শাখায় স্নাতকোত্তর পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুখবর। অসমে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৯-এ। লখিমপুর মেডিক্যাল কলেজ ও ডিফু মেডিক্যাল কলেজে নতুন করে মোট ৪৩টি স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসনে অনুমোদন দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।…
