সাইরং এক্সপ্রেস দুর্ঘটনা : আহত ৮ জনের পরিচয় মিলল, চালু হেল্পলাইন
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : কলকাতা থেকে মিজোরাম আইজলগামী সাইরং এক্সপ্রেস (১৩১২৫) দুর্ঘটনার কবলে পড়েছে। কামরূপ জেলার ডিগারু স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন-সহ ছটি কামরা লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছে। চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার খবরে উদ্বেগ ছড়িয়েছে পরিবার-পরিজন, আত্মীয়দের মধ্যে। ইতিমধ্যে জখম আট জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রামবোয়াল সাইহা মিজো, নীতুশকুমার…
