সীমান্তে পাচারের ছক ভেস্তে দিল বিএসএফ ও খোয়াই পুলিশ, জঙ্গল থেকে উদ্ধার ১০টি গবাদি পশু

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রাখা ১০টি গবাদি পশু উদ্ধার করল বিএসএফ ও খোয়াই থানার পুলিশ। যৌথ বাহিনীর বিশেষ টহলদারিতে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। উদ্ধার হওয়া পশুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী জঙ্গলে মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ নভেম্বর রবিবার রাতে গৌরনগর বিওপির কোম্পানি কমান্ডার সূর্যভান সিং এবং খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের যৌথ নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহলদারি চালানো হয়। সেই সময় সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে বিভিন্ন আকারের মোট ১০টি গবাদি পশু উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা পশুগুলো জঙ্গলে লুকিয়ে রেখেছিল। উপযুক্ত সময়ে সেগুলো সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান করা হচ্ছে। তবে যৌথ বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা সফল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *