
১৭ নভেম্বর : সম্প্রতি আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরপর শুল্কবৃদ্ধি থেকে শুরু করে ইরান যুদ্ধ, প্রায় সমস্ত ক্ষেত্রে ধীরে হলেও বদল আসছে ওয়াশিংটনের বিদেশনীতির। এই অবস্থায় মঙ্গলবার ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে দাঁড়ানো মোদির দিকে আঙুল দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উনি একজন দৃঢ় চরিত্রের ব্যক্তি’। এরপরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচিকে উদ্দেশ্য করে বলেন, ‘উনি সম্ভবত আরও বেশি দৃঢ় চরিত্রের মানুষ’।
এদিন কোয়াড শীর্ষ সম্মেলনের সাংবাদিক সম্মলনে মোদি, তাকাচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্টনি আলবানসেকে সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। তিনি বলেন, “এই মানুষগুলো এবং এই দেশগুলির সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। একেবারে শুরু থেকেই। আমি দীর্ঘ সময় ধরে এই তিন পক্ষের সঙ্গে যুক্ত রয়েছি। তাঁরা অসাধারণ মানুষ। আমার বন্ধুও বটে।” পরে শীর্ষ সম্মেলনের এক বৈঠকে ট্রাম্প ফের বলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর বন্ধু। একজন “মহান নেতা” এবং তিনি “সারা বিশ্বে সবার কাছে অত্যন্ত সম্মানিত”।

এই প্রথম নয়, অতীতেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। চলতি বছরে শুরুতে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মোদির উদ্দেশে তিনি বলেন, একজন “মহান নেতা”, “খুবই দৃঢ় চরিত্রের মানুষ”। এখানেই না থেমে ট্রাম্প বলেন,মোদি বিশ্বের এমন একজন নেতা, যাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। যদিও মধ্যবর্তী নির্বাচনে হারের পর ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী প্রশংসার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য রয়েছে।




