কাম্বিরনে গ্রামবাসীদের দোরগোড়ায় জরুরি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিল আসাম রাইফেলস

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মণিপুরের কাম্বিরন গ্রামে চিকিৎসা শিবিরের আয়োজন করে আসাম রাইফেলস। জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই শিবিরে প্রায় ৬০ জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।

বর্তমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এলাকার অনেক বাসিন্দার পক্ষে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। তাঁদের কথা বিবেচনা করেই গ্রামবাসীদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করে আসাম রাইফেলস। শিবিরটি স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষভাবে উপকারী হয়ে ওঠে।

প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসাম রাইফেলস আরও একবার তাদের জনকল্যাণমূলক ভূমিকার পরিচয় দিয়েছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *