জমাজলের জেরে বিপাকে উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষা নিয়ে উদ্বেগ
বরাক তরঙ্গ, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে চরম সমস্যার মুখে পড়েছেন উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ প্রায় সব কক্ষেই জল ঢুকে পড়ায় স্বাভাবিক পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় চত্বরে জমে থাকা জলের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি…
