অরুণাচলে আলফা (স্বাঃ)-র চার জঙ্গির আত্মসমর্পণ, উদ্ধার অস্ত্র ও গুলি

Spread the news

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : অরুণাচল প্রদেশের লংডিং জেলার ওয়াক্কায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলফা (স্বাধীন)-এর চার সদস্য ৪৪ আসাম রাইফেলস এবং লংডিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

আত্মসমর্পণকারী সদস্যরা হলেন এসএস এলসি অজয় অসম (৩৩), এসএস এলসি বিপ্লব অসম (৩১), এসএস এলসি মনি অসম (২৮) এবং এসএস প্রাইভেট বলিন অসম (২২)। তাঁরা সকলেই অসমের বাসিন্দা বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর দাবি, আত্মসমর্পণের সময় তাঁদের কাছ থেকে চারটি পিস্তল এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর মতে, এই আত্মসমর্পণ অঞ্চলে চলমান সন্ত্রাসবিরোধী ও বিদ্রোহ দমন অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ঘটনাকে ঘিরে আরও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *