baraktaranga.com

উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলায় শীর্ষে বাকসা, সর্বনিম্নে কাছাড়

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় কলা শাখায় জেলা সেরা  বাকসা। বাণিজ্য শাখায় শীর্ষে রয়েছে মাজুলী জেলা এবং দক্ষিণ শালমারা মানকচার এবং বিজ্ঞান শাখায় তামুলপুর জেলা শীর্ষে রয়েছে। কলা শাখা:উত্তীর্ণের হারে প্রথম স্থানে রয়েছে বাকসা জেলা। এই জেলায় উত্তীর্ণের হার ৯৪.২৯ শতাংশ।দ্বিতীয় স্থানে রয়েছে দরং জেলা, উত্তীর্ণের হার ৯২.৯৯ শতাংশ।তৃতীয় স্থানে রয়েছে লখিমপুর…

Read More

উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : অসম রাজ্য শিক্ষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর পরীক্ষায় সামগ্রিকভাবে উত্তীর্ণের হার ৯১.৫৪ শতাংশ। শাখাভিত্তিক ফলাফলে দেখা গেছে, কলা শাখায় ৭৯.৫৪ শতাংশ, বাণিজ্য শাখায় ৮১.১৩ শতাংশ এবং বিজ্ঞান শাখায় ৮৯.৭৯ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এবারের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় মোট ৩ লক্ষ ৩০ হাজার…

Read More

ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত আগরতলা, স্তব্ধ জনজীবন

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে আগরতলা শহর। জল জমে রাস্তাঘাট কার্যত অচল হয়ে পড়েছে, ফলে জনজীবন স্তব্ধ হয়ে যায়। ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি, গাছপাল। ঝড়ে যানবাহনের উপর ভেঙে পড়ে গাছগাছালি। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। এদিকে, বৃষ্টিপাতে ত্রিপুরার একাধিক শহরের বহু এলাকায় নেমে আসে জলাবদ্ধতার…

Read More

ইরানের নতুন শান্তি প্রস্তাব ঘিরে অনিশ্চয়তা, প্রত্যাখ্যানের পথে ট্রাম্প

২৮ এপ্রিল : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইরানের নতুন শান্তি প্রস্তাব ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রের খবর, যুক্তরাষ্ট্র এই প্রস্তাব গ্রহণে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে—আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। ইরানের প্রস্তাব অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার…

Read More

পেট্রোল না মেলায় অ্যাম্বুল্যান্সেই রোগীর মৃত্যু, মামলা, পলাতক ম্যানেজার

২৭ এপ্রিল : পাম্পে পেট্রোল না পাওয়ায় অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হল এক রোগীর। অভিযোগ, পেট্রোল পাম্পে জ্বালানি থাকা সত্ত্বেও অ্যাম্বুল্যান্সকে পেট্রোল দিতে অস্বীকার করা হয়। এ নিয়ে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি বিহারের দ্বারভাঙার। জানা গেছে, তেনগ্রাহী এলাকার প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।…

Read More

লাইনচ্যুত বন্দে-ভারত এক্সপ্রেস

২৭ এপ্রিল : ফের লাইনচ্যুত ট্রেন। এবার বন্দে ভারত। এর আগে একাধিক এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। এবার বন্দে ভারতের ঘটনা। জানা যাচ্ছে, পুনে রেলওয়ে স্টেশনে ঢোকার সময় এক্সপ্রেসের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় এখনও কারও মৃত্যু বা আহত হওয়ার খবর মেলেনি। রেলসূত্রে খবর, এক্সপ্রেসটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে যাত্রা…

Read More

গুয়াহাটি প্রেস ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক, স্থায়ী ভবন ও সাংবাদিক সুরক্ষায় একাধিক দাবি

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : গুয়াহাটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সমিতির একটি প্রতিনিধিদল দিসপুরের জনতা ভবনে অসম সরকারের মুখ্য সচিব ড. রবি কোটা’র সঙ্গে সাক্ষাৎ করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই বৈঠকে পাঁচ দশকেরও বেশি পুরনো এই প্রেস ক্লাবের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা মুখ্য সচিবের সামনে তুলে ধরা হয়। সোমবার বৈঠকের পর প্রতিনিধিদল জানায়, এত…

Read More

দলত্যাগী আপ সাংসদদের বিজেপিতে যোগদানে সায়, রাজ্যসভায় অঙ্কে বড়সড় পরিবর্তন

২৭ এপ্রিল : সংসদের উচ্চকক্ষে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আম আদমি পার্টি (আপ)-এর সাতজন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান ও দলবদলের প্রস্তাবে সায় দিলেন রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যসভায় সংখ্যার সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ছিল ১০৬, যা বেড়ে এখন ১১৩-এ পৌঁছেছে। অন্যদিকে, একসময়…

Read More

বিরিয়ানির পর ডেজার্টে তরমুজ, তারপরই বিপর্যয়, একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য

২৭ এপ্রিল : বিরিয়ানি খাওয়ার পর ডেজার্ট হিসেবে তরমুজ খাওয়া—এরপরই শুরু অসহ্য পেটব্যথা, বমি ও ডায়রিয়া। শেষ পর্যন্ত মুম্বইয়ে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ‘ফুড পয়জনিং’-এর জেরেই এই মৃত্যুগুলি ঘটেছে। মৃতরা হলেন প্রায় ৪০ বছর বয়সি ব্যবসায়ী আবদুল্লাহ আব্দুল কাদার, তাঁর স্ত্রী নাসরিন (৩৫), বড় মেয়ে আয়েশা…

Read More

তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষ, ভোটের আগেই উত্তপ্ত সমুদ্রগড়

২৭ এপ্রিল : ভোটের আগেই উত্তাল পরিস্থিতি। প্রথম দফার ভোট মোটামুটি নির্বিঘ্নে ঘটলেও, দ্বিতীয় দফার ভোটের আগে, রাজ্যের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। নির্বাচনের মাত্র দু’দিন আগে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটল। সোমবার এই ঘটনায় উভয় পক্ষেরই একাধিক কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট…

Read More