baraktaranga.com

শিলচর পুর নিগম নির্বাচনে ৩৯টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে ৪২টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় ২০, ২১ ও ৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছেন ১ নম্বর ওয়ার্ডে নাজমিন সুলতানা বড়ভূইয়া, ২ নম্বরে সাহিন আখতার মজুমদার, ৩ নম্বরে ঝুমা দাস, ৪ নম্বরে…

Read More

বিতাড়িত দুই ‘বিদেশি’ নারীর পরিবারকে ২ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : গৌহাটি হাইকোর্ট অসম সরকারকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। ফরেনার্স ট্রাইব্যুনাল (FT) কর্তৃক বিদেশি হিসেবে ঘোষিত দুই নারীকে তাঁদের পরিবারকে না জানিয়ে এবং আইনি সহায়তা নেওয়ার সুযোগ না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ ওঠার পর আদালত এই রায় দেয়। দুই নারীর পরিবারকে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে ২ লক্ষ টাকা করে দেওয়ার জন্য…

Read More

যুক্তরাষ্ট্রে ৫০ হাজার মুসলিমের উপস্থিতিতে ইসনার ৬৩তম কনভেনশন

১০ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার মুসলমানদের অন্যতম বৃহৎ সংগঠন ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (ইসনা)-র ৬৩তম কনভেনশন। লেবার ডে সপ্তাহান্তে ডেট্রয়েট রিভারের তীরে হান্টিংটন প্লেইস কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ হাজার মুসলমান অংশ নেন। ইসনা কনভেনশন উত্তর আমেরিকার মুসলিম সমাজের অর্থনৈতিক,…

Read More

জেলেনস্কির বিমান লক্ষ্য করে ড্রোন! অল্পের জন্য রক্ষা

১০ সেপ্টেম্বর : নরওয়ের রাজার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। ৮ সেপ্টেম্বর মলদোভার রাজধানী কিশিনাউ থেকে অসলোর উদ্দেশে উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ড্রোনটি জেলেনস্কির বিমানের খুব কাছ দিয়ে চলে যায়। ঘটনার পর…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অধিকর্তার পদ ছাড়লেন হাসিনা-কন্যা! ছিল দুর্নীতির একাধিক অভিযোগ

১০ সেপ্টেম্বর : স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তার পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।  বুধবার হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির তদন্তের (Fraud Charges) জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সায়মাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল। পদত্যাগপত্রে তিনি নেতৃত্বের…

Read More

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে উদ্ধার ১৭ কোটি টাকার জাল নোট, গ্রেপ্তার ম্যানেজার

১০ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের সাহারানপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবির কারেন্সি চেস্ট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ জাল নোট। তদন্তে প্রায় ১৭ কোটি ২৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযানে ওই কারেন্সি চেস্টের দায়িত্বে থাকা ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সাহারানপুরের সোফিয়া মার্কেট এলাকার ওই ব্যাঙ্ক শাখায় এত বিপুল পরিমাণ জাল…

Read More

ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি-জিনপিং!

১০ সেপ্টেম্বর : ২০২০ সালের রক্তক্ষয়ী গালওয়ান উপত্যকা সংঘাতের পর এই প্রথম ভারতের মাটিতে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।  আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শুরু হতে চলা ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সামরিক উত্তেজনা, কূটনৈতিক শীতলতা এবং…

Read More

বাংলা সাহিত্য সভার শিলচর শাখায় ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : বাংলা সাহিত্য-সভা অসমের শিলচর শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় ভারতরত্ন তথা সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন করা হয়। শিলচর-হাইলাকান্দি রোডের বিশিষ্ট চিকিৎসক ভাস্কর নাথের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবন, কর্ম ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। পরে…

Read More

নিখোঁজ তিন শিশুর দেহ পুকুর থেকে উদ্ধার, শোকের ছায়া

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : নিখোঁজ তিন শিশুর সন্ধান মিলল পুকুরে। পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বোকাজানে। বোকাজান থানার অন্তর্গত বরমান্থি গ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, বুধবার বিকেল থেকে তিন শিশু নিখোঁজ ছিল।…

Read More

পুলিশ কার্যালয়ের সামনে ‘PRESS’ লেখা গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : জালুকবাড়ি পুলিশ কার্যালয়ের সামনে ‘PRESS’ লেখা একটি গাড়ি থেকে এক প্রবীণ নাগরিকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নেব প্রসাদ যাদব। তিনি গুয়াহাটির রিহাবাড়ি এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জালুকবাড়ি…

Read More