সম্পর্কে বিচ্ছেদ, প্রেমিকার ঘরের বারান্দায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ধুবড়ির তামারহাটের ভাটিপেটলা গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। প্রেমের সম্পর্কে বিচ্ছেদের পর প্রেমিকার বাড়িতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকার ঘরের বারান্দায় যুবকটির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, তামারহাটের উত্তর কাছখানা গ্রামের চন্দন প্রধানী নামের এক যুবকের সঙ্গে ভাটিপেটলা গ্রামের এক কিশোরীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে দুই পরিবারের মধ্যেও যাতায়াত ছিল।

তবে অভিযোগ, সম্প্রতি কিশোরীর পরিবার চন্দন প্রধানীর সঙ্গে তাঁর বিয়েতে সম্মতি জানায়নি। এরপরই দুজনের সম্পর্কে বিচ্ছেদ ঘটে বলে জানা গেছে।

এরই মধ্যে গত রাতে কিশোরীর বাড়িতে গিয়েছিলেন চন্দন প্রধানী। আজ সকালে ওই বাড়ির বারান্দায় তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে পাগলাহাট থানায় খবর দেওয়া হয়। পরে একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *