baraktaranga.com

বড় আয়োজন নয়, হৃদয়ের অনুভূতিতে হাইলাকান্দিতে কালিকা স্মরণ

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে তাঁর জন্মদিন ও লোকসংহতি দিবস উপলক্ষে হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে স্মরণ করলেন হাইলাকান্দির সংস্কৃতিকর্মী ও সঙ্গীতপ্রেমীরা। শুক্রবার বিকেলে নজরুল সদনের মুক্ত প্রাঙ্গণে হাইলাকান্দির সংস্কৃতিপ্রেমী জনগণের উদ্যোগে অনাড়ম্বরভাবে ‘কালিকা স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়। এরপর…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরিতে বাংলা উপেক্ষিত, ক্ষোভ বরাকে

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ভাষার অধিকার রক্ষার দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ এবং ভাষা শহিদদের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত আসাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বাংলাকে বাদ দিয়ে অসমিয়া ভাষায় ডিজিটাল লাইব্রেরির পোর্টাল চালু হওয়াকে কেন্দ্র করে বরাক উপত্যকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘AUS ডিজিটেল লাইব্ৰেৰী’ নামে অসমিয়া ভাষায় ডিজিটাল লাইব্রেরির পেজ প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি…

Read More

সোনাবাড়িঘাটে জয়ী চেংদোয়ার বিসি

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডে পৌঁছল শিলচর চেংদোয়ার বিসি। শুক্রবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা ধনেহরি এফসি-কে ১-০গোলে হারায়। খেলায় জয়সূচক গোলটি করেন ৪০ মিনিটে চোংদোয়ারের কালিয়া। খেলার শুরু থেকেই দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধ্বে কোনও দলই গোল করতে পারেনি। গোল শূন্য দ্বিতীয়ার্ধ্ব শুরু…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা পরিষেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি। সমাজকর্ম বিভাগ ও আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের শিলচর সেন্টারের যৌথ উদ্যোগে কর্মসূচিটি আয়োজিত হয়। সহযোগিতায় ছিল আসাম ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, আসাম ইউনিভার্সিটি নন-টিচিং এমপ্লয়িজ…

Read More

জনতা কলেজে ক্যান্সার সচেতনতা কর্মসূচি

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কারণ, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে শুক্রবার জনতা কলেজের অডিটোরিয়ামে একটি ক্যান্সার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের এনএসএস (NSS), এনসিসি (NCC) ইউনিট এবং রেড রিবন ক্লাবের উদ্যোগে এবং অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত…

Read More

বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে মনোনয়ন দাখিলে কংগ্রেসের মিছিল শিলচরে

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শুক্রবার শক্তি প্রদর্শনে নামল কংগ্রেস। শাসকদল বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে এদিন শহরে মিছিল করে নিজেদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এদিন শিলচর শহরে রাজনৈতিকভাবে সরগরম পরিবেশের সৃষ্টি হয়। এ দিন  সকালে শিলচর জেলা…

Read More

জল্পনার অবসান, নগাঁও উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নগাঁও লোকসভা আসনের উপ-নির্বাচনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, সদ্য দলে যোগ দেওয়া দেবাশিস শর্মাই নগাঁও উপ-নির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন। মঙ্গলবার গুয়াহাটির বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন দেবাশিস শর্মা। এর আগে তিনি আইএএস আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। চাকরি থেকে…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন : মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ

বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শুক্রবার শহরে দেখা গেল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের মিছিল, স্লোগান ও উপস্থিতিতে এদিন মনোনয়ন দাখিল পর্ব হয়ে ওঠে জমজমাট। শাসকদল বিজেপির বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা নিজ নিজ এলাকা থেকে মিছিল করে শিলচর ডিএসএ ময়দানে এসে সমবেত হন।…

Read More

পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু সহ একাধিক দাবিতে শিলচরেও ব্যাঙ্ক ধর্মঘট

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে শিলচরেও ধর্মঘট পালন করেন ব্যাঙ্ক কর্মীরা। শুক্রবার ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের আহ্বানে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটে শিলচরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও অন্যান্য ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা সক্রিয়ভাবে অংশ নেন। পাঞ্জাব ন্যাশনাল…

Read More

চাম্ফাই ও কলাসিবে মাদক বিরোধী অভিযানে কাছাড়ের চার যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : মাদক বিরোধী অভিযানে মিজোরামে ধরা পড়ল কাছাড়ের চার যুবক। বৃহস্পতিবার রাতে চাম্ফাইয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আবগারি ও মাদকদ্রব্য দফতর। রাত সাড়ে ৮টা নাগাদ চাম্ফাই বাইপাস রোডের জোটলাং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আবগারি ও মাদকদ্রব্য দফতর সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৫৭৬ গ্রাম ৪০০…

Read More