baraktaranga.com

আমড়াঘাটে বিরল প্রজাতির অজগর ঘিরে আতঙ্ক, এলেন না বনকর্মীরা

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শনিবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে আমড়াঘাটের পার্শ্ববর্তী পাটবাড়ি গ্রামে একটি বিরল প্রজাতির অজগর সাপের দেখা মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সাপটিকে গ্রামের একটি রাস্তায় চলাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি পাশের একটি বাঁশঝাড়ে উঠে আশ্রয় নেয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে…

Read More

শ্রীকোণা ও জিরিবামে দেশাত্মবোধের আবহে কার্গিল বিজয় দিবস পালন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রীকোণা ও সংলগ্ন এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে কার্গিল বিজয় দিবস উদযাপন করল আসাম রাইফেলস। দিবসটি উপলক্ষে রবিবার শ্রীকোণায় “রান ফর ইউনিটি”-র আয়োজন করা হয়। এতে আসাম রাইফেলসের জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।…

Read More

রামমন্দির : তিন আইপিএস আধিকারিক নিয়ে SIT পুনর্গঠন

২৬ জুলাই : অযোধ্যার রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ নিল উত্তর প্রদেশ সরকার। মামলার তদন্ত আরও দ্রুত ও কার্যকর করতে তিনজন আইপিএস আধিকারিককে নিয়ে বিশেষ তদন্তকারী দল (SIT) পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এসআইটির নেতৃত্বে থাকবেন আইজি কিরণ এস। তাঁর সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন অযোধ্যার ডিআইজি সোমেন বর্মা এবং এসএসপি গৌরব গ্রোভার। জানা গেছে,…

Read More

‘পদের চেয়ে পড়ুয়া-যুবসমাজই বেশি গুরুত্বপূর্ণ বিজেপির কাছে’, ধর্মেন্দ্রর ইস্তফা প্রসঙ্গে বললেন অমিত শাহ

২৬ জুলাই : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তুমুল ছাত্র বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বিজেপির কাছে যে কোনও রাজনৈতিক পদের চেয়ে দেশের পড়ুয়া ও যুবসমাজ সবসময়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যন্তরমন্তরে ব্যাপক ছাত্র বিক্ষোভের মাঝেই শনিবার…

Read More

যুদ্ধবিরতি ভাঙার পর ২০০ মার্কিন সেনা নিহত : দাবি ইরানের

২৬ জুলাই : যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মহেব্বি এ দাবি করেছেন। ইরানি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেব্বি জানান, আইআরজিসির চালানো ‘অপারেশন ভিক্টরি-২’ অভিযানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তাঁর…

Read More

ইরানে নতুন কোনও হামলা না চালানোর নির্দেশ ট্রাম্পের

২৬ জুলাই : ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা হামলা বন্ধ রেখে শুক্রবার মার্কিন সামরিক বাহিনীকে নতুন কোনও হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস শনিবার এ তথ্য জানিয়েছে। গত ১৩ দিন ধরে বিমান হামলার অনুমোদন দেওয়ার পর, ট্রাম্প শুক্রবারের নতুন হামলার পরিকল্পনায় সম্মতি দেননি। তবে…

Read More

ভুয়া চিকিৎসক গ্রেফতার হোজাইয়ে

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : হোজাই জেলার মোরাঝাড় থানার পুলিশ ভুয়া চিকিৎসক হিসেবে অভিযুক্ত বিলাল আহমদকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার তাঁকে শ্রীমন্ত শঙ্করদেব নগর আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হতে পারে। ধৃত বিলাল আহমেদের বাড়ি মোরাঝাড় থানার অন্তর্গত পদুমনি এলাকায়। অভিযোগ, তিনি মোরাঝাড় বাজারের ‘নিউ লাইফ…

Read More

আড়াই বছরের পুত্রকে টাকায় বিক্রির চেষ্টা, পুলিশের অভিযানে উদ্ধার; গ্রেফতার ৬

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচরে আড়াই বছরের এক শিশুপুত্রকে বিক্রির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ক্রেতা, বিক্রেতা ও মধ্যস্থতাকারী-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছেন। তবে এই ঘটনার অন্যতম অভিযুক্ত…

Read More

সবুজ জ্বালানি ও সমাজকল্যাণে জাতীয় স্বীকৃতি, সম্মানিত রাজু মিত্র

২৫ জুলাই : সবুজ জ্বালানি, পরিবেশ সংরক্ষণ, কৃষকদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গোপাল গ্যাস প্রাইভেট লিমিটেড (জিজিপিএল)-এর পরিচালক রাজু মিত্রকে মর্যাদাপূর্ণ ‘ক্লিন এনার্জি ভিশনারি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ সম্মানিত করা হয়েছে। সম্প্রতি নয়াদিল্লির দ্বারকার র‍্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ‘এশিয়া এক্সিলেন্স অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ডস–২০২৬’ অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী…

Read More

বাজারে উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ দুই সন্তানের জননী, উৎকণ্ঠায় পরিবার

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাজারে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলেন দুই সন্তানের এক জননী। ঘটনাটি পাথারকান্দি থানার অন্তর্গত কলকলিঘাট এলাকার। জানা যায়, গত ২৩ জুলাই দুপুরে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ৩৪ বছর বয়সী রীতা দাস। এরপর আর কোনও খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান…

Read More