অসম ও মেঘালয়ে বহিঃসহায়তাপ্রাপ্ত প্রকল্পে নতুন গতি চাইলেন দুই মুখ্যমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করে দুই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে বহিঃসহায়তাপ্রাপ্ত প্রকল্প। (Externally Aided Projects বা EAPs)-এর কাজে নতুন গতি আনার দাবি জানিয়েছেন।

বুধবার, ৯ সেপ্টেম্বর ‘এক্স’-এ এক পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা জানান, উত্তর-পূর্বাঞ্চলে মূলধনী ব্যয় বৃদ্ধি এবং ভৌত ও সামাজিক পরিকাঠামোর জন্য নতুন বিনিয়োগের পথ তৈরি করাই ছিল বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, দুই রাজ্যেই বহিঃসহায়তাপ্রাপ্ত প্রকল্পের অগ্রগতিতে নতুন গতি আনার জন্য তাঁরা জোরালোভাবে বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। এর ফলে ভৌত ও সামাজিক পরিকাঠামোয় বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
শর্মা আরও জানান, নির্মলা সীতারমন তাঁদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং উন্নয়নের কর্মসূচিকে এগিয়ে নিতে কেন্দ্রের পক্ষ থেকে নতুন করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আর্থিক সহায়তার মাধ্যমে অসম ও মেঘালয়ে পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গেছে। এর আওতায় ভৌত ও সামাজিক পরিকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মার মতে, উত্তর-পূর্বাঞ্চলজুড়ে মূলধনী ব্যয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি দেওয়াই আলোচনার মূল বিষয় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *