baraktaranga.com

বন্যাদুর্গত মানুষের পাশে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ, শিলচরে ত্রাণ তহবিল সংগ্রহ অভিযান

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : যোরহাট, শিবসাগর-সহ রাজ্যের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের মানুষের সহায়তায় এগিয়ে এসেছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ, কাছাড় জেলা কমিটি।সংগঠনের উদ্যোগে বুধবার শিলচরের আশ্রম রোড এলাকায় এক বিশেষ ত্রাণ তহবিল সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস -সহ স্থানীয় কয়েকজন যুবক। তাঁরা দোকান থেকে দোকানে গিয়ে…

Read More

১৬ কোটি টাকার বন্যা ত্রাণ নিয়ে উজান অসমের উদ্দেশে রওনা বিজেপির প্রতিনিধি দল

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উজান অসমের তিন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বুধবার থেকে রাজ্যজুড়ে ব্যাপক ত্রাণ অভিযান শুরু করেছে রাজ্য বিজেপি। গত ১৯ জুলাই নাগাল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট অস্বাভাবিক বন্যায় যোরহাট, শিবসাগর ও চরাইদেউ জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং লক্ষাধিক মানুষ ক্ষতির মুখে পড়েছেন। বন্যা…

Read More

মৃত্যুর দুই বছর পর কয়লা ব্লক বরাদ্দ মামলায় ক্লিনচিট পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

২৯ জুলাই : ওডিশার তালাবিরা-২ কয়লা ব্লক বরাদ্দ মামলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের সর্বোচ্চ আদালত সিবিআইয়ের দাখিল করা ক্লোজার রিপোর্ট গ্রহণ করে ২০১৫ সালে বিশেষ সিবিআই আদালতের জারি করা সমন বাতিল করেছে। এর ফলে দীর্ঘ ১১ বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল। ২০১২ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে…

Read More

কাছাড়ের কালাইনের নিখোঁজ যুবতী উদ্ধার

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৯ জুলাই : কাছাড়ের কালাইন থেকে নিখোঁজ এক যুবতীকে কাটিগড়া বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগের তদন্ত চললেও, ঘটনায় নতুন মোড় এনে সামনে এসেছে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবিও। প্রসঙ্গত, দিন কয়েক আগে থানায় এক যুবতীকে অপহরণের অভিযোগ দায়ের করেন তাঁর বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায়…

Read More

বন্যার জলে নিখোঁজ টুটুমণির দেহ দশদিন পর উদ্ধার

বরাক তরঙ্গ, ২৯ জুলাই: অবশেষে ১৯ জুলাইয়ের প্রলয়ঙ্করী বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া টুটুমণি দুওরার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার তাঁর দেহ উদ্ধার হওয়ার মধ্য দিয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর করুণ পরিণতি সামনে এলো। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চরাইদেউ জেলার অভয়পুরীয়া গ্রামসহ সমগ্র এলাকায়। জানা গেছে, শিমলুগুড়ি থানার অন্তর্গত অভয়পুরীয়া গ্রামের বাসিন্দা টুটুমণি দুওরা…

Read More

ভোলাগিরি আশ্রমে গুরু পূর্ণিমা পালন, শতাধিক ভক্তের মহাপ্রসাদ বিতরণ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচর ভোলাগিরি আশ্রমে বুধবার পালিত হলো গুরু পূর্ণিমা উৎসব, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত-শত ভক্ত উপস্থিত ছিলেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজের পরিচালনায় পূজার্চনা, আরতি ও মহাপ্রসাদ বিতরণে ভক্তরা অংশগ্রহণ করেন। স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে গুরু শুধু বইয়ের বিদ্যা শিখিয়ে…

Read More

২৫ বছরের পথচলার স্মারক, ২ আগস্ট উন্মোচিত হবে ‘খোঁজ’-এর বিশেষ স্মরণিকা

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সমাজসেবা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগে ২৫ বছরের পথচলাকে তুলে ধরে ‘খোঁজ’ ক্রীড়া ও সামাজিক সংস্থার বিশেষ স্মরণিকা আগামী ২ আগস্ট উন্মোচিত হবে। রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে শিলচরের পার্ক রোডস্থিত সঙ্গীত বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটির প্রকাশ করা হবে। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার সভাপতি ডাঃ…

Read More

নলবাড়ির সাংবাদিকদের প্রতিনিধি দল শিবসাগরে বন্যাত্রাণ নিয়ে রওনা

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অসম সাংবাদিক সংঘের অন্তর্গত নলবাড়ি জেলা সাংবাদিক সংঘের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় শিবসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। বন্যাদুর্গতদের জন্য দলটি ডাল, চাল, পোশাক, আলু, পেঁয়াজ, চিঁড়া, হরলিক্স, ভোজ্যতেল, ওষুধ, সাবান, গুড়, চিপস, মশা তাড়ানোর ধূপ, পানীয় জলের বোতল, বিস্কুটসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় ত্রাণসামগ্রী নিয়ে…

Read More

কোচবিহারের SUCI কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব, মাটিতে পড়ে আছে নেতাজি-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্রের ছেঁড়া ছবি

২৯ জুলাই: কোচবিহারে একাধিক রাজনৈতিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে SUCI, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এম)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট দলগুলি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বুধবার ভোরে কোচবিহার শহরের SUCI জেলা কার্যালয়ে দুষ্কৃতীরা দরজা ভেঙে প্রবেশ…

Read More

জাতীয় স্তরের গ্রিন ইউনিভার্সিটি র‍্যাঙ্কিঙে একাদশ স্থান অর্জন আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : পরিবেশ সচেতনতা, জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে এক অনন্য গৌরব অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো স্বীকৃত পরিবেশ সংস্থা ‘গ্রিন মেন্টরস’-এর পক্ষ থেকে প্রকাশিত মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল গ্রিন ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ জাতীয় স্তরে একাদশ স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুকুটে এই নতুন পালক সংযোজনে খুশির হাওয়া বইছে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী মহলে। ক্যাম্পাসের পরিবেশগত কর্মক্ষমতা ও প্রয়োজনীয় নথিপত্র…

Read More