baraktaranga.com

সামাজিক অবক্ষয় রোধে স্পা, মদ ও মাদক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কড়া নজরদারির দাবি ‘আমরা সবাই’ সংগঠনের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : সামাজিক অবক্ষয় রোধে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন ‘আমরা সবাই’। বৃহস্পতিবার শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নারী ও যুবসমাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর নজরদারির দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি গৌরী দত্ত বিশ্বাস…

Read More

নদীভাঙন প্রতিরোধের কাজ থমকে, চরম ভোগান্তিতে তারাপুর শিববাড়ি এলাকার বাসিন্দারা

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : তারাপুর শিববাড়ি এলাকায় নদীভাঙন প্রতিরোধের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সবকটি গলির মুখ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স এলাকায় প্রবেশ করতে পারছে না। পাশাপাশি তিন চাকার যানবাহনসহ সাধারণ যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি,…

Read More

মাতৃ হস্তেন ভোজনং : মায়ের হাতে তৈরি খাবারে মালুগ্ৰামের সরস্বতী বিদ্যামন্দির প্রাঙ্গণ মুখরিত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : মা ও সন্তানের আত্মিক বন্ধন আরও দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে মালুগ্ৰামের সরস্বতী বিদ্যামন্দিরে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি ‘মাতৃ হস্তেন ভোজনং’। বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহভরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আধুনিক ফাস্ট ফুডের কারণে ঐতিহ্যবাহী…

Read More

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান বিধায়ক জাকারিয়ার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : বৃহস্পতিবার দিনভর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শ্রীমন্ত শংকরদেবের স্মৃতিবিজড়িত বটদ্রবা থান পরিচালন সমিতি, রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, বিরোধী দলের নেতা, প্রাক্তন বিধায়ক, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেন। দুর্যোগের এই সময়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবিকতার প্রশ্নে এক…

Read More

কাটিগড়া সাব-রেজিস্ট্রার অফিসে দালালচক্রের দৌরাত্ম্য!

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : সরকারি দপ্তর যেখানে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার কথা, সেখানে দালালচক্রের দৌরাত্ম্যের এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে কাছাড় জেলার কাটিগড়া সাব-রেজিস্ট্রার অফিসে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের অনুপস্থিতিতে অথবা তাঁদের নীরব মদতেই একদল দালাল অফিসের ভেতরে নিজেদের কর্তৃত্ব কায়েম করেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি গোপন ক্যামেরার ভিডিও সেই অভিযোগকেই…

Read More

হাইলাকান্দির আলগাপুরে শিশু শ্রম বিরোধী বিশেষ অভিযান, উদ্ধার দুই শিশু শ্রমিক

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : হাইলাকান্দি জেলায় শিশু শ্রম নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের উদ্যোগে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স আলগাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি পৃথক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দুইজন শিশু শ্রমিককে উদ্ধার করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিশুকে জেলা শিশু সুরক্ষা সমিতির তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ের জন্য…

Read More

অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে মণিপুরে দুই নারী গ্রেফতার, উদ্ধার হ্যান্ড গ্রেনেড

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : মণিপুর পুলিশ বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসা, জঙ্গি কার্যকলাপ এবং মাদক-সংক্রান্ত পৃথক মামলায় তিনজনকে গ্রেফতার করেছে।এর মধ্যে ইম্ফল পূর্ব জেলার আন্দ্রো থানার অন্তর্গত শান্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রুহিদা বেগম (৪৬) এবং রোহানা বেগম (১৮)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে…

Read More

ত্রাণ তহবিলের ব্যাঙ্ক হিসাব পর্যালোচনায় দেখা গেল ৫ কোটির অনুদান, জিন্দাল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা হিমন্তর

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৫ কোটি টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে জিন্দাল গ্রুপ। এই অর্থ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়ে জিন্দাল গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ সকালে অসমের এই…

Read More

বন্যা : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান বিধায়ক জুবাইর আনামের

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিলেন আলগাপুর–কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবাইর আনাম। বন্যাদুর্গতদের সহায়তার উদ্দেশ্যে তিনি নিজের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। রাজ্যের বিভিন্ন জেলায় চলমান বন্যায় বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে বিধায়কের উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে…

Read More

উজান অসমের ভয়াবহ বন্যা বরাক উপত্যকার জন্যও অশনিসংকেত : বিডিএফ

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : উজান অসমের চরাইদেও, শিবসাগর, যোরহাট ও গোলাঘাট জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এখন অব্দি মৃত্যু হয়েছে ৭৮ জনের, ক্ষতিগ্রস্ত ৭ লক্ষাধিক, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৪০ হাজার মানুষ,যা বরাক উপত্যকার বিগত ২০২২ সালের প্রলয়ঙ্করী বন্যার স্মৃতিকে উস্কে দিচ্ছে। এর থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে বন্যা প্রতিরোধে রাজ্য…

Read More