baraktaranga.com

২৫ বছরের গৌরবগাথা স্মরণে ‘খোঁজ’-এর বিশেষ স্মরণিকা প্রকাশ, বর্ণাঢ্য আয়োজনে উৎসবের আবহ

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : সমাজসেবা ও ক্রীড়া কার্যক্রমে দীর্ঘ ২৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে বেসরকারি সামাজিক ও ক্রীড়া সংস্থা ‘খোঁজ’-এর উদ্যোগে প্রকাশিত হলো রজতজয়ন্তী বিশেষ স্মরণিকা। রবিবার সন্ধ্যায় শিলচর সংগীত বিদ্যালয়ের ‘মুকুন্দ দাস–কালিকা প্রসাদ’ স্মৃতি মঞ্চে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা একবাক্যে বলেন, “খোঁজ এখন আর…

Read More

গোলাঘাটে অল আসাম ক্যালারিপায়াত্তু ও ভোভিনাম চ্যাম্পিয়নশিপে কাছাড়ের ঝুলিতে ২৯ পদক

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : গোলাঘাট ওপেন ইনডোর স্টেডিয়ামে ২৮ থেকে ৩১ জুলাই অনুষ্ঠিত ষষ্ঠ অল আসাম ক্যালারিপায়াত্তু ও অষ্টম অল আসাম ভোভিনাম চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কাছাড় জেলা দল। ২০ সদস্যের দল মোট ২৯টি পদক জিতে ফিরেছে। এর মধ্যে রয়েছে ৮টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বিভাগের ৩৮ কেজি…

Read More

রণদীপ হুডা বন্যাদুর্গত পাশে, শিবসাগরে ত্রাণ বিতরণ ও সহায়তার আহ্বান

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসমের মানুষের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। সোমবার শিবসাগর জেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জরুরি খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পাশাপাশি দেশবাসীর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানবিক সংস্থা গ্লোবাল শিখস-এর উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ত্রাণ অভিযানে…

Read More

মিজোরামে মাদক সমেত কাছাড়ের দুই সহ গ্রেপ্তার চার পাচারকারী

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : মিজোরামে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে কাছাড়ের দুই পাচারকারী সহ মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং মাদক পাচারে ব্যবহৃত একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার করেছে পুলিশ। ১ আগস্ট স্পেশাল নারকোটিক্স পুলিশ স্টেশন (SNPS)-এর অভিযানে জেমাবক এলাকা থেকে ২৪১.২১ গ্রাম (২০টি প্যাকেট) হেরোইন উদ্ধার করা…

Read More

সোনামুড়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ত্রিপুরার সোনামুড়া থানা এলাকার কমলনগর ঘাটিঘর এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা, বীজ ও শুকনো গাঁজার পাতা উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার ও ধ্বংস করা মাদকসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল…

Read More

আজমল সুপার-৪০ শুধু কোচিং নয়, স্বপ্নপূরণের সামাজিক আন্দোলন : ফাউন্ডেশনের ডিরেক্টর খসরুল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ আগস্ট : আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে আজমল সুপার-৪০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি বছরের নিট (NEET) পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড. খসরুল ইসলাম। তিনি বলেন, আজমল সুপার-৪০ শুধুমাত্র একটি কোচিং প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষা, মানবিকতা ও স্বপ্নপূরণের এক…

Read More

শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : শিলচরের পুরাতন লক্ষীপুর রোডে নতুন সড়কের পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের মৃত্যু ঘটল। মৃত যুবক বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের জুনেদ আহমদ লস্কর। তিনি জমিল আহমদ লস্করের দ্বিতীয় ছেলে। তিনদিন আগে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের গুরুতর আহত হন বাইক চালক জুনেদ আহমদ। প্রথমে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি…

Read More

বজালির বাটুয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় নিহত ২

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : বজালি জেলার বাটুয়া এলাকায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ‘চিফুং’ নামের একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জানা গেছে, রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনটি তাঁদের ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রী জুরিয়া খাতুন বজালির বাটুয়া এলাকার বাসিন্দা এবং অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।…

Read More

বিদেশে কী ভাবে পড়াশোনা? খরচ এল কোথা থেকে? RTI-এর পরেই স্পষ্ট জবাব দীপকের

৩ আগস্ট : আমেরিকার বস্টনের পড়ুয়া ও ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যন্তর মন্তরে আন্দোলনের পরেই নিশানায় CJP-র প্রতিষ্ঠাতা। তাঁর উচ্চশিক্ষার খরচের উৎস সন্ধানে RTI করে তদন্তের আবেদন উঠতে নিজেই স্পষ্ট জবাব দিলেন তিনি। উচ্চশিক্ষার খরচ কী ভাবে বহন করেছিলেন, তা নিয়ে তাঁর দাবি, তিনি বস্টন ইউনিভার্সিটি থেকে ডিন’স স্কলারশিপ পেয়েছিলেন এবং বাকি…

Read More

নির্মাণের দেড় বছরের মধ্যেই বেহাল ধলাই–গুরুদয়ালপুর সড়ক, নিম্নমানের কাজের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩ আগস্ট : মাত্র দেড় বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে ধলাই থানার পাশ থেকে গুরুদয়ালপুর হয়ে ধোয়ারবন্দ পর্যন্ত নির্মাণাধীন সড়কের একাংশ। মুখ্যমন্ত্রীর ‘পকি পথ’ প্রকল্পের অধীনে নির্মিত এই সড়কের কাজ এখনও পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে বিভিন্ন স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ধলাই থানা থেকে গুরুদয়ালপুর পর্যন্ত পিচঢালা…

Read More