baraktaranga.com

পশ্চিমবঙ্গে টাকা বিলির অভিযোগে আটক বড়খলার বিজেপি প্রার্থী কিশোর নাথ, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

২২ এপ্রিল : ভোটের মুখে নগদ টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ বিধানসভার কনকনগর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কাছাড়ের বড়খলার বিজেপি প্রার্থী তথা অসমের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ এবং স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি গাড়ি…

Read More

শিলচর-হাফলং সড়কে ভয়াবহ ধস, বন্ধ যোগাযোগ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : প্রবল বর্ষণের জেরে শিলচর–হাফলং সড়কের দিমা হাসাও জেলার হারাংগাজাও–জাটিঙ্গা লাম্পুর অংশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর সড়কের উপর ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ধস নামার পরপরই সড়কের দু’পাশে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী…

Read More

নারী শক্তি বন্ধন সংশোধনী বিল : ২৬ এপ্রিল মিছিলের ডাক বিজেপি মহিলা মোর্চার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ‘নারী শক্তি বন্ধন সংশোধনী বিল ২০২৬’ ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বুধবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করল বিজেপি মহিলা মোর্চা। বৈঠকে মহিলা নেত্রীরা দাবি করেন, প্রস্তাবিত এই বিল নারীর প্রকৃত ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এবং এর ফলে নারীর অধিকার খর্ব হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।…

Read More

নগাঁওয়ে ১০৮ অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, উত্তেজনা

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : নগাঁও জেলার রাঙলু এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ৩৬ নম্বর জাতীয় সড়কের রাঙলু এগারো মাইল এলাকায় দ্রুতগতির ১০৮ পরিষেবার একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মজিবুর রহমান নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল…

Read More

বিশিষ্ট সাংবাদিক সুকুমার বাগচীর প্রয়াণ

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও সাহিত্যিক সুকুমার বাগচী মঙ্গলবার রাত ১১টায় মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি মুম্বাইয়ে তাঁর জ্যেষ্ঠ কন্যার সঙ্গে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সুকুমার বাগচী কর্মজীবন শুরু করেন বিজ্ঞাপন জগতে কবিতার মাধ্যমে এবং পরে স্টেট ব্যাঙ্কে…

Read More

অশান্ত সাব্রুম পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সবাইকে সংযত থাকার আহ্বান

এডিসি নির্বাচনের পর ত্রিপুরায় হিংসার দাবানল! বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই ত্রিপুরা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হলেও ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের একের পর এক অভিযোগ সামনে আসছে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার…

Read More

শিলচরের রাজদীপ চৌধুরীর ‘এ টিচার’স গিফট’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : অসমে জন্মগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতা, লেখক ও অভিনেতা রাজদীপ চৌধুরীর চলচ্চিত্র ‘এ টিচার’স গিফট’ মেক্সিকোর ৪১তম গুয়াদালাহারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। উৎসবে ছবিটি ২৪ এপ্রিল “প্রেমিও মাগেই” বিভাগে প্রদর্শিত হবে, যা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক শাখা। লাতিন আমেরিকার শীর্ষ চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে পরিচিত গুয়াদালাহারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর…

Read More

ছেলে হত্যার দু’মাস অতিক্রান্ত হলেও কোন ধরপাকড় নেই, এসএসপি-র দ্বারস্থ  মা-বাবা

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ছেলে হত্যার দু’মাস অতিক্রান্ত হলেও কোন ধরপাকড় না হওয়ায় সিনিয়র পুলিশসুপারের দ্বারস্থ হলেন পু্ত্রহারা মা-বাবা। বুধবার ন্যায়বিচারের দাবিতে এক স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে দ্রুত তদন্ত শেষ করা, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শ্রীকোণা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আয়েশা বেগম বলেন, পুত্র হত্যাকারীরা বুক ফুলিয়ে চলাফেরা করছে। তিনি…

Read More

‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বর্ষপূর্তিতে জনসম্পর্ক কর্মসূচি আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : আসাম রাইফেলস ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মণিপুর ও অসমের বিভিন্ন জেলায় ব্যাপক জনসম্পর্ক কর্মসূচির আয়োজন করেছে। এই উপলক্ষে কাছাড়, জিরিবাম, ফেরজাওল ও নোনে জেলায় চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যা স্মৃতিচারণ, ঐক্যবোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানগুলিতে সাধারণ নাগরিক, সেনা সদস্য ও তাঁদের পরিবারের সক্রিয় ও…

Read More

ডলু বাগানের ফ্যাক্টরিতে রঙের কাজ করার সময় পড়ে মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : কাছাড় জেলার উধারবন্দ ডলু চা-বাগানে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম আজাদ হোসেন বড়ভূইয়া। তিনি গোড়ালি এলাকার মতিবুর রহমান বড়ভূইয়ার ছেলে এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন। সেখানে রঙের কাজ করছিলেন। জানা গেছে, বুধবার বেলা ১১টা নাগাদ ডলু চা-বাগানের ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে…

Read More