বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শনিবার শিলচর রাধামাধব কলেজে ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও বিশিষ্ট সমাজসেবী জুবিন গর্গের প্রথম প্রয়াণ দিবসে তাঁর স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের তরফে জুবিন গার্গের প্রতিকৃতির সম্মখে
প্রদীপ প্রজ্বলন করে ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী । পরে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্র ছাত্রীরা একে একে জুবিন গার্গের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. রাহুল শরনিয়া, অধ্যাপক ড. জীবন দাস, ড.কালীপদ দাস, ড. সন্তোষ বরা, ড. নবনিতা দেবনাথ, গ্রন্থাগারিক ড. সোনালি চৌধুরী, সুরভি ঘোষ, নম্রতা নাথ, ড. পিয়া দাস সহ অন্যান্যরা।



