baraktaranga.com

২৪-২৮ আগস্ট রাধামাধব জিউ আখড়ায় ঝুলন যাত্রা উৎসব

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচর শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠা বিলপারের ঐতিহ্যবাহী ও প্রায় দুশো বছরের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী রাধামাধব জিউ আখড়ায় ২৪ আগস্ট সোমবার থেকে শুরু হবে পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা উৎসব, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিবছরের ন্যায় এবারের ঝুলন উৎসবে থাকছে ভক্তিমূলক গান, সঙ্গীতালেখ্য, নৃত্যনাট্য, ঝুলন গান ইত্যাদি।  পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা…

Read More

সীমান্ত পরিদর্শন, মহাদেবপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এসএসপি দাসের

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে জোর দিল কাছাড় পুলিশ। ইতোমধ্যে পশ্চিম কাটিগড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পরিদর্শনের অংশ হিসেবে সীমান্তবর্তী মহাদেবপুর গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এদিনের আলোচনায় সীমান্ত এলাকার…

Read More

মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা, শিলঙে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : অসমের ক্যাব চালক সংস্থার অনির্দিষ্টকালের প্রতিবাদ ও পথ অবরোধের জেরে মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। অসম থেকে পেট্রোল-ডিজেল বহনকারী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক যানবাহন মেঘালয়ে প্রবেশ করতে না পারায় রাজ্যের বিভিন্ন এলাকায় জ্বালানির ঘাটতি ক্রমেই বাড়ছে।এই পরিস্থিতিতে শুক্রবার রাত থেকেই রাজধানী শিলঙের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য…

Read More

পুলিশের এনকাউন্টারে আহত দুর্ধর্ষ ডাকাত

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বঙাইগাঁওয়ের যোগীঘোপায় পুলিশের গুলিতে আহত হয়েছে দুর্ধর্ষ ডাকাত বরাত আলি। যোগীঘোপার নরনারায়ণ সেতুর কাছে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় পুলিশ। পুলিশের একটি গুলি তার ডান পায়ে লাগে। গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বাসিন্দা বরাত আলিকে ডাকাতির একটি মামলায় কৃষ্ণাই থেকে গ্রেপ্তার করেছিল যোগীঘোপা পুলিশ। শুক্রবার তাকে কৃষ্ণাই…

Read More

‘আমার স্বামীকে বলির পাঁঠা বানানো হয়েছে’, মুখ খুললেন ব্রিটেনের হাতে গ্রেপ্তার ভারতীয় নাবিকের স্ত্রী

২২ আগস্ট : মালবাহী জাহাজে রাশিয়া থেকে তেল নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে ভারতে আসছিলেন ক্যাপ্টেন অজয় পন্থ। কিন্তু রুশ তেলের উপরে নিষেধাজ্ঞা থাকায় ব্রিটিশ জলসীমায় প্রবেশ করা মাত্র আটক করা হয় তাঁকে। তার পর থেকে ব্রিটেনের হেফাজতে রয়েছেন অজয়। এই পরিস্থিতিতে মুখ খুললেন অজয়ের স্ত্রী ঋতু পন্থ। তাঁর দাবি, ‘আমার স্বামীকে বলির পাঁঠা বানানো হয়েছে।’…

Read More

আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল তিন ইঞ্জিনিয়ারের

২২ আগস্ট : ঝাড়খণ্ডের রামগড় জেলায় স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত তিন ইঞ্জিনিয়ার। এ ছাড়াও, গুরুতর জখম একজন। শুক্রবার গভীর রাতে পত্রাতু ব্লকের হেহাল এলাকার ‘মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত প্রাইভেট লিমিটেড’ কারখানার স্পঞ্জ আয়রন ইউনিটে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রচণ্ড শব্দে কারখানার একটি টারবাইনে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে গোটা প্ল্যান্টে…

Read More

উৎকট গরম! স্বস্তি পেতে পুকুরে নামলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা, মৃত্যু চার শিশুর

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : হৃদয়বিদারক ঘটনা! উৎকট গরমে কিছুটা স্বস্তি পেতে পুকুরে নামলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জলে ডুবে একই সঙ্গে চার শিশুকন্যার মৃত্যু ঘটল। ঘটনাটি সংঘটিত হয় বিজনীর পানবাড়ি দামুগাঁও এলাকায়। শুক্রবার তীব্র গরমের মধ্যে পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় তারা। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।…

Read More

ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা হেরে বিপুল আইনি খরচের মুখে প্রিন্স হ্যারিসহ সাত বাদী

২২ আগস্ট : যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপারস লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে করা মামলায় হেরে প্রিন্স হ্যারিসহ সাত বাদীকে প্রাথমিকভাবে ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড আইনি খরচ পরিশোধের নির্দেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। মামলাটি পরিচালনার ধরনকে ‘অত্যন্ত অযৌক্তিক’ বলে মন্তব্য করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ম্যাথিউ নিকলিন। প্রিন্স হ্যারির সঙ্গে মামলার বাদী ছিলেন সংগীতশিল্পী স্যার…

Read More

বিশুদ্ধ পানীয় জলের অভাননে ধলছড়ায় ৫০ পরিবার, নালার জলেই মিটছে তৃষ্ণা

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২১ আগস্ট : কাছাড়ের কাটিগড়া বিধানসভা এলাকার ধলছড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় ৫০টি পরিবার। বিশুদ্ধ পানীয় জলের অভাবে বাধ্য হয়ে রাস্তার কালভার্টের নিচে জমে থাকা ড্রেনের অপরিশোধিত জল ব্যবহার করছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এই…

Read More

দিল্লিতে নির্মলা সীতারমণ ও প্রহ্লাদ যোশীর সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শুক্রবার রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে অসমের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী অসমের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নেওয়া…

Read More