মণিপুরে ‘প্রক্সি যুদ্ধ’ বন্ধসহ একাধিক দাবিতে COCOMI-র উদ্যোগে বিশাল জনমিছিল

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : মণিপুরে ভারত সরকারের বিরুদ্ধে কথিত ‘প্রক্সি যুদ্ধ’ অবিলম্বে বন্ধ করার দাবিসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে শনিবার বিশাল জনমিছিলের আয়োজন করা হয়। কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি (COCOMI)-র নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় শনিবার।

এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। COCOMI-র পাশাপাশি জয়েন্ট ট্রাইবস কাউন্সিল, ফুটহিলস নাগা কো-অর্ডিনেশন কমিটি, নাগা পিপলস ইউনিয়ন ইম্ফল এবং নাগা হিউম্যানিটারিয়ান এইড কমিটি যৌথভাবে এই মিছিলের উদ্যোগ নেয়।
মিছিলটি ইম্ফল পশ্চিম জেলার তিদ্দিম গ্রাউন্ড থেকে শুরু হয়ে থাউ (THAU) গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। মণিপুরে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দাবি তুলে ধরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *