baraktaranga.com

শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা, বেহাল রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবি এসইউসিআই-র

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ মে : শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা, বেহাল রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ফের সরব হলো এসইউসিআই (কমিউনিস্ট) দল। মঙ্গলবার দলের ‘করিমগঞ্জ’ জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল এনএইচআইডিসিএল কার্যালয়ে গিয়ে জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্তের হাতে স্মারকপত্র তুলে দেয়। দলীয় সূত্রে জানানো…

Read More

মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে কানাইবাজারের মহিলারা, পাথারকান্দি থানায় গণঅভিযোগ দায়ের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৬ মে : মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এবার সরব হলেন পাথারকান্দি থানাধীন বৃহত্তর কানাই বাজার এলাকার মহিলারা। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে মঙ্গলবার শতাধিক মহিলা একত্রিত হয়ে পাথারকান্দি থানায় গণঅভিযোগ দায়ের করেন এবং থানার ওসির হাতে একটি বিস্তারিত স্মারকপত্র তুলে দেন। এদিনের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক…

Read More

শিলচরে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক ধামাইল দিবস পালন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ মে : শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দদাস–কালিকাপ্রসাদ স্মৃতিমঞ্চে মঙ্গলবার সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক ধামাইল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন এবং প্রখ্যাত লোকশিল্পী রাধারমণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, বিভাস দেব, নেহেরু কলেজের…

Read More

খোঁজের ফুটবলে জয়ী রবিন খাদেম

শামিম বড়ভূইয়া, সোনাই।বরাক তরঙ্গ, ২৬ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল রবিন খাদেম অ্য়াকাডেমি কামরাঙ্গা। মঙ্গলবার তারা ৫–৩ গোলে কচুদরম এফসিকে পরাজিত করেছে। সুরজিৎ সিংহ ৬ মিনিটে প্রথম গোল করে রবিন খাদেমকে এগিয়ে দেন। এরপর গাইথালং রংমাই ১৬ ও…

Read More

শিলচরে নজরুল মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত বিদ্রোহী কবির জন্মজয়ন্তী

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ মে : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে নজরুল মঞ্চের ব্যবস্থাপনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করে পার্করোডে কবির পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে সঙ্গীত, নৃত্য ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে…

Read More

‘পণপ্রথার অভিশাপ’ শীর্ষক বিষয়ের উপর সচেতনতামূলক বক্তৃতানুষ্ঠান জনতা কলেজে

বরাক তরঙ্গ, ২৬ মে : কাবুগঞ্জ জনতা কলেজে “পণপ্রথার অভিশাপ” বিষয়ক এক সচেতনতামূলক বক্তৃতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কলেজের মহিলা সেল আইকিউএসি-র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবি পঞ্চমী নাথ। তিনি বিস্তারিতভাবে বলেন যে, পণপ্রথার বিরুদ্ধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে, যেমন ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট। কিন্তু শুধুমাত্র আইন…

Read More

আসাম বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাবের নতুন ভবনের উদ্বোধন, অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচ

বরাক তরঙ্গ, ২৬ মে : আসাম বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাবের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট অতিথিরা। উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপক এম তিনেশ্বরী দেবী ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থ…

Read More

সংখ্যালঘু মহিলাদের সুরক্ষার স্বার্থেই UCC : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৬ মে : সংখ্যালঘু মহিলাদের সুরক্ষার স্বার্থেই অসমে ইউনিফর্ম সিভিল কোড (UCC) আনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই কংগ্রেসকে সতর্ক করে বলা হয়েছিল— “আমাদের আটকাতে পারলে আটকান, নির্বাচনে জয়ী হলে প্রথম অধিবেশনেই UCC আনা হবে।” মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনে জয়ের পর প্রতিশ্রুতি…

Read More

একদিনেই দুর্নীতি দমন শাখার জালে ৭ সরকারি আধিকারিক-কর্মচারী

বরাক তরঙ্গ, ২৬ মে : অসমে একদিনেই দুর্নীতি দমন শাখার অভিযানে গ্রেফতার হলেন ৭ জন সরকারি আধিকারিক ও কর্মচারী। বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গেছে।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ACS আধিকারিক অনুরাধা অধিকারী শর্মা। তাঁকে কাহিলীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কার্যনির্বাহী প্রকৌশলী জ্যোতিষ শইকিয়াকে সাতগাঁও থেকে এবং সহকারী কার্যনির্বাহী প্রকৌশলী…

Read More

বিদ্রোহী কবিকে শ্রদ্ধাঞ্জলি ‘নজরুল ইসলাম ১২৫তম জন্ম বার্ষিকী উদযাপন সমিতি’র

বরাক তরঙ্গ, ২৬ মে : যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে শিলচরে উদযাপিত হলো কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম দিবস। আজ সকাল ঠিক ৯ টায় শিলচরের পার্করোডস্থিত কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ‘কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম বার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়’। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক নকুলরঞ্জন…

Read More